আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব্ব-এর কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহ্ বলেন: বান্দা যখন আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তখন তার দিকে এক বাহু পরিমাণ অগ্রসর হই। সে যখন আমার দিকে এক বাহু পরিমাণ এগিয়ে আসে, আমি তখন তার দিক দু’বাহু পরিমাণ অগ্রসর হই। বান্দা যখন আমার কাছে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।” [বুখারী: ৭৫৩৬]
আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতিমার ২০১২ ও ২০১৩ প্রথম ও দ্বিতীয় পর্বের সবগুলো বয়ান ও আখেরী মোনাজাত আমরা সফলভাবে সরাসরি সম্প্রচার করেছি। ব্যবস্থাপনায়ঃ ইসলামিক কল সেন্টার ফাউন্ডেশনের অধিনে ইসলামিক কল সেন্টার ও বিস্মিল্লাহ অনলাইন রেডিও। সরাসরি সম্প্রচারেঃ ইমিডিয়া বাংলাদেশ। সহযোগীতায়ঃ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।